Unijoy logo Unijoy for Android

Unijoy layout for android virtual keyboard

সমর্থিত কিবোর্ড

বাংলা লিখি বাংলায়

আপনি যদি বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা টাইপিংয়ে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে সম্ভবত অ্যান্ড্রয়েডের জন্য বিজয় কিবোর্ডের ভালো কোনো অল্টারনেটিভ এখনও খুঁজে পান নি। সেই অপূর্ণতা পূরণের উদ্দেশ্যেই Unijoy for Android এর জন্ম।

একুশে কর্তৃক উন্নয়নকৃত ইউনিজয় বাংলা টাইপিংয়ের একটি জনপ্রিয় ও সহজ পদ্ধতি। কম্পিউটারের জন্য তৈরি ইউনিজয় কিবোর্ড লেআউটকে মোবাইলের অপেক্ষাকৃত ছোটো স্ক্রিনের জন্য ইউনিজয় (ভার্চুয়াল) কিবোর্ড হিসেবে উপযোগী করা হয়েছে।

ইউনিজয় কিবোর্ডের সাধারণ লেআউট

নতুন দিগন্ত

স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে মোবাইলে বাংলা টাইপিংয়ের গুরুত্বও বেড়েছে। কিন্তু স্মার্টফোনের ছোটো স্ক্রিন এবং বাংলা বর্ণের সংখ্যা বেশি হওয়ায় স্মার্টফোনে বাংলা টাইপিং অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে ওঠে। এই সমস্যা সমাধানে ইউনিজয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইউনিজয় কিবোর্ডের শিফট লেআউট

সামঞ্জস্য রক্ষা

কম্পিউটারের ইউনিজয় কিবোর্ড এবং ভার্চুয়াল ইউনিজয় কিবোর্ডের মধ্যে কিছু key-এর অবস্থানে পরিবর্তন আনা হয়েছে। ঃ, ।, ঁ, ৎ ইত্যাদি key ভার্চুয়াল কিবোর্ডে ভিন্ন অবস্থানে পাওয়া যাবে। এই পরিবর্তনগুলি করা হয়েছে QWERTY কিবোর্ড এবং স্মার্টফোনের ছোটো স্ক্রিনের সাথে সামঞ্জস্য রক্ষার জন্য।

স্মার্টফোনে ইউনিজয় ভার্চুয়াল কিবোর্ড

স্মার্টফোনের ভার্চুয়াল কিবোর্ড

স্মার্টফোনের ভার্চুয়াল কিবোর্ড আমাদের টাইপিংয়ের অভিজ্ঞতাকে বদলে দিয়েছে। কিন্তু বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে, ভার্চুয়াল কিবোর্ড ব্যবহারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কম্পিউটারের জন্য তৈরি ইউনিজয় কিবোর্ড লেআউটটিকে মোবাইলের অপেক্ষাকৃত ছোটো স্ক্রিনের জন্য ইউনিজয় (ভার্চুয়াল) কিবোর্ড হিসেবে উপযোগী করা হয়েছে। যাতে স্মার্টফোনে বাংলা টাইপিং আরও সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে।

HeliBoard logo HeliBoard

HeliBoard is a privacy-conscious and customizable open-source keyboard, based on AOSP / OpenBoard.

Get it

FlorisBoard logo FlorisBoard

FlorisBoard is a free and open-source customizable keyboard which respects your privacy.

Get it

FUTO Keyboard logo FUTO Keyboard

FUTO Keyboard is a modern, privacy-focused keyboard that runs fully offline.

Get it

Simple Keyboard logo Simple Keyboard

This keyboard is created for those who only need a keyboard and nothing more.

Get it

কম্পিউটারের জন্য মূল ইউনিজয় ফিক্সড কিবোর্ড লেআউটটি ৭ ডিসেম্বর ২০০৫ সালে Kenichi Handa কর্তৃক National Institute of Advanced Industrial Science and Technology (AIST) এর কপিরাইটে জিএনইউ লেসার জেনারেল পাবলিক লাইসেন্সের আওতায় m17n ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে একুশে ইউনিজয় কিবোর্ড লেআউটের উন্নয়ন করে।

রিদ্মিক কিবোর্ডে বাংলা টাইপিংয়ের জন্য ফোনেটিক (অভ্র), জাতীয় এবং প্রভাত লেআউট যুক্ত করা আছে। আপনি বিজয় কিবোর্ডে অভ্যস্ত হলে জাতীয় বা প্রভাত লেআউটে বাংলা টাইপিংয়ে সমস্যা হতে পারে। কম্পিউটার কিংবা মোবাইলে বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে অভ্র ফোনেটিক অবশ্যই একটি নতুন যুগের সূচনা করেছে। কিন্তু বাংলা টাইপিংয়ের আসল সৌন্দর্য হচ্ছে বাংলা বর্ণমালা দিয়ে বাংলা টাইপিং। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ফিক্সড লেআউটের ক্ষেত্রে বিজয় কিবোর্ডে অভ্যস্ত। অ্যান্ড্রয়েডে বিজয় কিবোর্ডের অল্টারনেটিভ হিসেবে Unijoy for Android ধারণা নিয়ে আসা।

বিজয় লেআউট মূলত আসকি ভিত্তিক বিজয় সফটওয়ারের সাথে কম্পাটিবল করার জন্য তৈরি করা হয়েছিল। এজন্য মূল বিজয় লেআউটে ‘ও’ এর জন্য আলাদা একটি key রাখা হয়েছে, যেখানে Unijoy for Android লেআউটে আছে ‘ো’ (ও-কার)।

বিজয় কিবোর্ডে এ-কার, ঐ-কার ব্যবহারের জন্য তা ব্যঞ্জনবর্ণের প্রথমে লিখতে হয়, যা পুরাতন পদ্ধতি। Unijoy for Android যেহেতু সিস্টেমের ইউনিকোড ভিত্তিক ইনপুট মেথড ব্যবহার করে, সেজন্য এতে স্বরবর্ণের কার সবসময় ব্যঞ্জনের পরে যুক্ত করতে হয়।

বিজয় লেআউটে ‘ো’, ‘ৌ’ চিহ্নগুলো নেই, কারণ এগুলো বিজয় কিবোর্ডে ভেঙে লিখতে হয়। Unijoy for Android কিবোর্ডে ইউনিকোডের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই চিহ্নগুলো রাখা হয়েছে।

এছাড়া zero-width joiner (ZWJ), zero-width non-joiner (ZWNJ) এর মতো কিছু বিশেষ ইউনিকোড ক্যারেক্টার Unijoy for Android কিবোর্ডে আছে, যা বাংলা টাইপিংয়ের জন্য মাঝেমাঝে প্রয়োজন পড়ে। এছাড়া লেআউটে দাঁড়ি (।), খণ্ড ৎ, বিসর্গ (ঃ), চন্দ্রবিন্দুর পজিশন মূল বিজয় কিবোর্ডের থেকে আলাদা। বিজয় কিবোর্ডে রেফ এর জন্য আলাদা key থাকলেও Unijoy for Android-এ তা নেই।